২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতের সাথে চীনের রেল যোগাযোগ উদ্বোধন

বিশ্বের উচ্চতম রেল যোগাযোগের উদ্বোধন করেছেন চীনের রাষ্ট্রপতি হু জিনতাও শনিবার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2006, 12:08 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

নতুন এ রেল যোগাযোগের ফলে হিমালয় রাজ্য তিব্বতের সাথে দেশটির সরাসরি যোগাযোগ স্থাপিত হবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

চীনের উত্তরপশ্চিমাঞ্চলের কিংঘাই প্রদেশের গোলমুদ এর দূরবর্তী পাহাড়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে হু এ ঘটনাটিকে ’বিস্ময়কর’ বলে আখ্যায়িত করে বলেন যে শুধু চীন নয় বরং সারা বিশ্বের ইতিহাসে এটি একটি বিস্ময়কর ঘটনা হয়ে থাকবে।

উদ্বোধনী ঘোষণা দেওয়ার পর ৯০০ যাত্রী নিয়ে একটি ট্রেন তিব্বতের রাজধানী লাসার উদ্দেশ্যে গোলমুদ থেকে ছেড়ে যায়। পাশাপাশি লাসা থেকেও গোলমুদের উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে আসে।

চীনা কমিউনিস্ট পার্টির ৮৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মে মাসে তিনটি বাঁধ নির্মানের প্রাক্কালে এ রেল যোগাযোগের উদ্বোধন করা হয়েছে।

কিংঘাই-তিব্বত রেল যোগাযোগকে বড় ধরনের একটি অর্জন বলেও উল্লেখ করেছেন হু। পাশাপাশি তিনি এও বলেন যে এ সাফল্য এটাই প্রমান করে যে চীনা জনগনের বিস্ময়কর কিছু তৈরীর জন্য প্রয়েজনীয় উৎসাহ, বিশ্বাস ও ক্ষমতা রয়েছে।