২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরের ২০ টিরও বেশি বাড়িতে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ

পূর্ব তিমুরের রাজধানী দিলিতে বিক্ষোভকারীরা কিছুদিন পূর্বের ভয়াবহ সংঘর্ষ ও সহিংসতার জের হিসেবে ২০ টিরও বেশি বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 02:08 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বিক্ষোভকারীরা এ সময় একটি শরণার্থী শিবিরে হামলা চালায় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

তিমুরের পদত্যাকারী প্রধানমন্ত্রী মারি আলকাতিরি এবং ক্ষমতাসীন দল  ‘ফ্রেটিলিন’ এর হাজার হাজার সমর্থক রাজধানীর উপকন্ঠে সমবেত হয়ে রাজধানী দিলি’র দিকে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। তবে সাম্প্রতিক এই সহিংসতার পেছনে কারা জড়িত রয়েছে তা এখোনো স্পষ্ট নয়।

গত মার্চ মাসে প্রধানমন্ত্রী মারি আলকাতিরি সেনাবাহিনী থেকে ৬০০ জন সৈন্যকে বরখাস্ত করেন। এরপর সেনাবাহিনীর সাথে চাকুরিচ্যুত সৈন্যদের সংঘর্ষ ও সহিংসতা শুরু হয়। এই সহিংসতা পরবর্তীতে মারাত্মক আকার ধারন করলে তা জাতিগত দাঙ্গায় রূপ নেয়।

পূর্ব তিমুরের রাজনীতিবিদরা ধারনা করেছিলেন যে, চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী মারি আলকাতিরির পদত্যাগ জাতিগত এই সহিংসতা কমিয়ে দেবে। কিন্তু সাম্প্রতিক সহিংসতায় তাদের এই ধারনা ভুল বলেই প্রমানিত হচ্ছে।