নিকোবর দ্বীপপূঞ্জে ভূমিকম্প অনুভূত
ভারতের নিকোবর দ্বীপপূঞ্জে মঙ্গলবার এক ভূমিকম্প আঘাত করে। তবে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব বিভাগের মতে এ ভূমিকম্প ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর পশ্চিমে বান্দা আচেহ প্রদেশের ৩১৭ কিলোমিটার উত্তর পশ্চিমে আঘাত করে। পাশাপাশি এ ভূমিকম্প নিকোবর দ্বীপপূঞ্জের ১৭৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলে মিশা এলাকাতেও আঘাত হানে।
২০০৪ সালে সমুদ্র তলদেশে ভয়াবহ ভূমিকম্পের ফলে সুনামির সৃষ্টি হয়।
উল্লেখ্য মে মাসের ২৭ তারিখে ইয়োগোকার্টা ও ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানায় প্রায় ৫,৮০০ জন মারা যায়।
