২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইল সেনাবাহিনীর গাজায় প্রবেশ

নিখোঁজ ইসরাইলী সৈন্য গিলাদ শালিতের মুক্তির জন্য ফিলিস্তিনের গেরিলা দলগুলোর ওপর মানসিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে ইসরাইলী ট্যাঙ্ক এবং সৈন্যবাহিনী বুধবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 11:38 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ইসরাইলী বিমান হামলায় গাজার উপকূলীয় অঞ্চলের তিনটি ব্রিজ বিধ্বস্ত হওয়াসহ এ অঞ্চলের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইসরাইলের যুদ্ধবিমান গাজার একমাত্র পাওয়ার স্টেশনে নয়টি মিসাইল নিক্ষেপ করে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়। গাজার আকাশে এসব যুদ্ধ বিমান ক্রমাগত টহল দিচ্ছে।

ইসরাইলের এই বিমান হামলায় গাজার জনসাধারণ চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হওয়ায় দেখা দিয়েছে পানি সংকট।

ইসরাইলী সেনাবাহিনী এবং সাঁজোয়া যান রাফাহ শহরের এক মাইল পূর্বে দুটো স্থানে অবস্থান নিয়েছে বলে ফিলিস্তিনী নিরাপত্তা বাহিনী সূত্রে বলা হয়েছে।

ফিলিস্তিনের ক্ষমতাসীন হামাস সরকারের পক্ষে নিয়োজিত মধ্যস্থতাকারীরা দেশটির আভ্যন্ত—রীণ সংকট ও বিপর্যয় মোকাবেলার লক্ষ্যে ইসরাইলকে লিখিত স্বীকৃতি দান করবে জানালেও ইসরাইল কোনো রাজনৈতিক চুক্তি নয় শুধুমাত্র কর্পোরাল গিলাদ শালিদের মুক্তি এই সংকট নিরসন করতে পারে বলে জানিয়েছে।

ইসরাইল - ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠায় আরব বিশ্ব এবং জাতিসংঘের পরিচালিত কূটনৈতিক প্রচেষ্টার মাঝে ইসরাইল এই হামলা চালালো।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বন্দী সৈন্যকে মুক্ত করতে ইসরাইলকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন।

ইসরাইলী সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট দক্ষিণ গাজায় গেরিলা সংগঠনগুলো ধ্বংসে একটি সীমিত ও পূর্ণাঙ্গ অভিযান পরিচালনার পরিকল্পনা করেছেন।