২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে পৃথক দুটি বোমা বিস্ফোরণে নিহত ৪০ আহত ৮৯

ইরাকের বাকুবা এবং হিল্লা প্রদেশের জনাকীর্ণ বাজারে পৃথক দুটি বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত এবং ৮৯ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 03:24 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ইরাকের রাজধানী বাগদাদের ৬০ কিমি উত্তর-পূর্বে সূন্নি অধ্যুষিত বাকুবার এক ব্যস্ত বাজারে সন্ধ্যায় সাইকেলে বহনকারী বোমা বিস্ফোরিত হলে ২৫ জন নিহত হয় এবং ৩৩ জন আহত হয়।

এই ভয়াবহ বিস্ফোরণের কয়েক মিনিট আগে বাগদাদের ৯০ কিমি দক্ষিণে অবস্থিত শিয়া শহর হিল্লার এক বাজারে বোমা বিস্ফারণে ১৫ জন নিহত এবং ৫৬ জন আহত হয় বলে বার্তা সংস্থার খবরে প্রকাশ করা হয়।

ইরাকে নূরী আল মালিকির নতুন সরকার দেশটির আভ্যন্তরীণ জাতিগত সহিংসতা নিরসনে একতাবদ্ধ হওয়ার লক্ষ্যে ‘ইউনিটি প্ল্যান’ নামক একটি পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেওয়ার একদিন পর এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।

এছাড়া, ইরাকের বিভিন্ন প্রদেশে জাতিগত দাঙ্গা ও সহিংসতা, বোমা বিস্ফোরণ এবং গুলিবিদ্ধ হয়ে গত কয়েকদিনে ২২ জন নিহত হয়েছে।