আত্মঘাতী বোমা বিস্ফোরনে শ্রীলংকার সেনাবাহিনীর জেনারেল নিহত
শ্রীলংকায় রাজধানী কলম্বোর কাছে সোমবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় সেনা বাহিনীর জেনারেল পারামি কুলাতুঙ্গা সহ তিনজন সৈন্য নিহত হয়েছেন।
সেনাবাহিনী এ হামলাকে আত্মঘাতী বোমা হামলা বলে উল্লেখ করে জানিয়েছে যে তামিল বিদ্রোহীরা এ ঘটনা ঘটিয়েছে। তবে তামিল টাইগাররা এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু বলেনি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
জেনারেল কুলাতুঙ্গা শ্রীলংকার উচ্চপদস্থ জেনারেলদের মধ্যে একজন বলে জানা যায়।
জেনারেলসহ অন্য কর্মকর্তারা কলম্বোর প্রায় ২০ কিলোমিটার পূর্বে পানিপিটিয়া নামক শহরের সামরিক ঘাঁটিতে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী কয়েক ব্যক্তি তার গাড়ি বহরকে পাশ কাটিয়ে যায় এবং এসময় বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে করে জেনারেলকে বহনকারী গাড়ি সহ একটি যাত্রীবাহী বাসও বিস্ফোরিত হয়।
পুলিশের প্রধান ইন্সপেক্টর বানুনুরাচ্চি ধারনা করছেন যে মোটর সাইকেল আরোহীরা এ আত্মঘাতী হামলাটি চালিয়েছে।
এদিকে যাত্রীবাহী বাসেও হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন রিয়েনজি পেরেরা নামক পুলিশের এক মুখপাত্র।
উল্লেখ্য বেশ কয়েক সপ্তাহ ধরে শ্রীলংকার সরকার ও তামিল টাইগারদের মধ্যে সংঘর্ষ চলে আসছে।
