২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেডক্রসের সদস্যপদ লাভ করেছে ইসরাইল

বিশ্বব্যাপী মানবতার সেবা সংস্থা রেডক্রসের সদস্যপদ লাভ করেছে ইহুদি রাষ্ট্র ইসরাইল।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2006, 01:10 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

রেডক্রস ও রেডক্রিসেন্টের দুইদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষে বৃহস্পতিবার ভোরে সম্মেলনে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফুর্তভাবে হাততালি দিয়ে ইসরাইলকে তাদের সদস্য হিসেবে গ্রহন করে নেয়।

১৯৩০ সাল থেকে ইসরাইল রেডক্রসের সদস্য পদ লাভ করার উদ্যোগ গ্রহন করলেও সংস্থাটির প্রতীক নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণে তা এতদিন সম্ভব হয়নি।

ইসরাইলকে সদস্য করার পর সেদেশে ব্যবহারের জন্য রেডক্রস নতুন একটি প্রতীক নির্ধারন করে যা বিশ্বের ১৮৪টি দেশে ব্যবহৃত রেডক্রসের প্রতীক থেকে আলাদা। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এ সম্মেলনে ইসরাইলের সদস্য হবার বিষয়টি ২৩৭-৫৪ ভোটে পাশ হয়।

ইসরাইলের জন্য নতুন যে প্রতীক নির্ধারন করা হয়েছে তা হল সাদা জমিনের উপর লাল রেখায় তৈরী একটি চতুর্ভূজ।

উলে¬খ্য যুদ্ধাহতদের সাহায্যের জন্য ১৮৬৩ সালে সুইজারল্যান্ডের মানবতাবাদীরা সংস্থা রেডক্রস প্রতিষ্ঠা হবার পর থেকে তারা সাদা জমিনের উপর লাল রঙের ক্রস প্রতীক হিসাবে ব্যবহার করে আসছে যা ঠিক সুইজারল্যান্ডের পতাকার উল্টো।