ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধ্বসে ৬৫ জনের প্রাণহানি
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে বন্যা এবং ভূমিধ্বসে কমপক্ষে ৬৫ জনের প্রাণহানি ঘটেছে। ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুলাওয়েসিতে গত দু’দিনের প্রবল বর্ষণের কারণে এই বন্যা হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে। এর ফলে এখানকার অনেক লোক এখনও নিখোঁজ রয়েছে।
এখানে ভূমিধ্বসেও অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ইন্দোনেশিয়ায় প্রায়শ: প্রবল বর্ষণ, বন্যা এবং ভূমিধ্বসের ঘটনা ঘটলেও পরিবেশবিদরা বলছেন বন উজার করার কারণেও এখানে এসব প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বেড়ে যাচ্ছে।
