নাসা মহাকাশযান ’ডিসকভারি’- কে মহাকাশে পাঠানোর প্রস্ততি সম্পন্ন করেছে
নিরাপত্তা কর্মকর্তা এবং প্রকৌশলীদের সতর্কবাণী অগ্রাহ্য করে মার্কিন মহাকাশ সংস্থা নাসা ১ লা জুলাই ‘ডিসকভারি’ নামক যানটিকে মহাকাশে প্রেরণ করতে যাচ্ছে।
মহাকাশযান ‘ডিসকভারি’ মহাকাশে প্রেরণের উপযুক্ত কিনা সে বিষয়ে একটি বৈঠক চলাকালে নিরাপত্তা কর্মকর্তারা যানটি প্রেরণে বিপদ দেখা দিতে পারে বলে জানান।
২০০৩ সালে আরেক মহাকাশযান ‘কলাম্বিয়া’ একই ধরনের যান্ত্রিক ত্র“টির কারণে বিধ্বস্ত হয়ে সাতজন মহাকাশচারী মারা গিয়েছিল।
গত বছর ডিসকভারির যান্ত্রিক গোলোযোগ দেখা দেয় এবং যানটি মেরামতের কাজ এখনো চলছে।
নাসার প্রশাসক মাইকেল গ্রিফিন বলেছেন, ডিসকভারিকে মহাকাশে প্রেরণে তেমন কোনো ঝুঁকি নেই। এতে মহাকাশচারীরা কোনোধরনের সমস্যার সম্মুখীন হবেননা বলেও তিনি জানান।
ডিসকভারি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে রসদ ও বিভিন্ন প্রকার যন্ত্রপাতি নিয়ে যাবে। এছাড়াও টমাস রেটার নামের ইউরোপের মহাকাশ কেন্দ্রের এক মহাকাশচারীকেও এটি নিয়ে যাবে।
