২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মুতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮, আহত ২০

জম্মুতে রোববার সকাল ৮ টায় জম্মু-শ্রীনগর মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 01:55 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

দুর্ঘটনা কবলিত বাসটি শ্রমিকদের নিয়ে শ্রীনগর যাওয়ার পথে রামবানের কাছে মাংকি মোরে ৩৫০ ফুট গভীর খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত আট জনকে বিমানযোগে জম্মু শহরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

রামবানের পুলিশ সুপারিনটেন্ডেন্ট বাসান্ত কুমার রাথ জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে চালকের ভুলের কারণেই এ দূর্ঘটনা ঘটেছে। চালক মদ অথবা মাদক জাতীয় কিছু খেয়েছিল, যাত্রীরা সেটা বুঝে তাকে সাবধানে গাড়ি চালাতে বলেছিল।

পুলিশ এবং সেনাবাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে, তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।