২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্রের ডাক্তারেরা সংযুক্ত যমজ শিশু দুটিকে আলাদ করার চেষ্টা চালাচ্ছে

ক্যালিফোর্নিয়ার সার্জনরা সংযুক্ত যমজ শিশু দুটিকে আলাদ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আশা করা হচ্ছে তাদের অস্ত্রোপচার করতে ২৪ ঘন্টা সময় লেগে যাবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2006, 02:52 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

১০ মাস বয়সী মেক্সিকান বাবা-মায়ের যমজ শিশু রেজিনা এবং রেনাতা সেলিনাস ফেরোসের বুকের নিচের অংশ থেকে পেটের নিচের অংশ পর্যন্ত সংযুক্ত রয়েছে।

তাদের যকৃত, অন্ত্র এবং পেটের নিচের অংশ যুক্ত রয়েছে। রেজিনার কিডনী একটি থাকায় সে দু’জনের মধ্যে বেশি দুর্বল বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

৮০ সদস্যের একটি মেডিকেল দল লস এঞ্জেলস-এর একটি হাসপাতালে এই অস্ত্রোপচার শুরু করেছে। ।

মেডিকেল দলের প্রধান সার্জন ড. জেমস্ স্টেইন বলেন, শিশু দুটির বুকের হাড় ও পেটের নিচের অংশের সব অঙ্গপ্রতঙ্গ এক সাথে জড়িয়ে রয়েছে।