আফগানিস্তানে সাঁড়াশি অভিযান ২ জন যৌথ বাহিনীর সৈন্য নিহত
আফগানিস্তানে পৃথক দুই স্থানে সাঁড়াশি অভিযান চলার সময় যৌথ বাহিনীর দুইজন সৈন্য নিহত হয়েছে। মার্কিন সেনাববাহিনী বুধবার একথা জানায়।
লেফটেনেন্ট কর্ণেল ক্রিস টোনার জানান, হেলমান্দ প্রদেশের দক্ষিণাঞ্চলে মুসা কুয়ালা জেলার একজন আমেরিকান সৈন্য মঙ্গলবার টহলরত অবস্থায় এক জঙ্গী হামলায় নিহত হয়।
তিনি আরও জানান, সারা রাত ধরে আক্রমণকারীরা সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র, গ্রেনেড এবং অস্ত্র দিয়ে হামলা চালায়।
যৌথ বাহিনীর অপর সৈন্য মঙ্গলবার পূর্বাঞ্চলীয় প্রদেশ কুনারে শত্র“পক্ষের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
নিহত সৈন্যরা কোন দেশের তা এখনও জানা যায় নি। তবে পাকিস্তানের দূর্গম সীমান্ত এলাকায় আফগান সৈন্যদের পাশাপাশি তালেবান জঙ্গিদের বিরুদ্ধে বন্দুক যুদ্ধ করার সময় তারা নিহত হয়।
