সোমালিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে পারস্পরিক সমঝোতা প্রয়োজন: ইসলামিক কোর্টস নেতা
মার্কিন সাংবাদিককে দেয়া এক সাক্ষাৎকারে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার ইসলামিক কোর্টস ইউনিয়নের নেতা শেখ শেরিফ আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের পারস্পারিক সমঝোতার প্রয়োজন রয়েছে বলে জানান।
তার দল আল-কায়েদার সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে-মার্কিন যুক্তরাষ্ট্রের এ অভিযোগ অস্বীকার করে তিনি একথা বলেন।
ইসলামিক কোর্টস ইউনিয়ন গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত যুদ্ধবাজ নেতাদের কাছ থেকে রাজধানী মোগাদিসু দখল করে নেওয়ার পর এই প্রথম দলটির নেতা মার্কিন সাংবাদিক নাইট রিডারের সাথে সরাসরি সাক্ষাৎকারে মিলিত হন।
এই সাক্ষাৎকারে সোমালিয়া শাসনকারী যুদ্ধবাজ গোষ্ঠিপতিদের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি সম্পর্কে ভুল ধারনা লাভ করেছে বলে তিনি জানান।
‘তবে এখন যুক্তরাষ্ট্রের সুযোগ এসেছে দেশটি সম্পর্কে তাদের ভুল ধারনা পরিহার করার’, তিনি বলেন।
এছাড়া, গৃহযুদ্ধবিধ্বস্ত, দুর্ভিক্ষপীড়িত এই দেশটিকে যুক্তরাষ্ট্র মানবিক সাহায্য-সহযোগিতা করতে পারে, যা দুটো দেশের মধ্যে সমঝোতা বাড়িয়ে দিতে পারে বলেও তিনি মনে করছেন।
তবে দেশটির আভ্যন্তরীণ সহিংসতা বন্ধে আন্তর্জাতিক শান্তিরক্ষীবাহিনীর হস্তক্ষেপ মেনে নেয়া হবেনা বলেও তিনি জানান বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে।
