২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারতে ধর্মঘট পালিত হচ্ছে

ডিজেল ও পেট্রোলের দাম পঞ্চমবারের মত বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ভারতে দেশব্যাপী ধর্মঘট পালিত হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2006, 01:20 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

বামপন্থীদলগুলো এ হরতালের ডাক দিলেও পরবর্তীতে সমাজবাদী দল, টিডিপি এবং অসম গনপরিষদও এ ধর্মঘটে সমর্থন জানায়।

এদিকে পেট্রোল ও ডিজেলের দাম যাতে বাড়াতে না হয় সেজন্য এর আগে বামপন্থী দলগুলো সরকারকে বিকল্প কিছু প্রস্তাব দিয়েছিল বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে।

তারা বলেছে যে অপরিশোধিত তেল আমদানি করার উপরে যদি করের হার কমানো হয় তাহলে জ্বালানী তেলের দাম বৃদ্ধি করতে হবে না এবং এতে করে ক্রেতাদেরকেও বেশি দামে তেল কিনতে হবে না।

এ দলগুলো আরও বলেছে যে দামবৃদ্ধির বোঝা জনগনের উপর চাপিয়ে না দিয়ে বরং তেলের দাম কমানোর জন্য তেল ক্রয়ের সময়ই করের হার কমানো উচিত।