ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত
ইন্দোনেশিয়ার ল্যাম্পপাং প্রদেশের সুমাত্রা দ্বীপে সোমবার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।
এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ অথবা হতাহতের কোন খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ভূ--কম্পন পর্যবেক্ষণ অধিদপ্তর এ তথ্য জানায়।
জাকার্তার ভূ--কম্পন পর্যবেক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা জাবার জানান, “ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ল্যাম্পপাং প্রদেশের রাজধানী তানজুংক্যারাং থেকে ৫৩০ কিলোমিটার দূরে সাগরের ৩৩ কিলোমিটার গভীরে।”
জাভা দ্বীপের ইয়োগোকার্টা শহরে ২৭ মে ৬ দশমিক ৩ মাত্রায় ভূমিকম্প আঘাত হানলে সেখানে ৫ হাজার ৮৫৫ জনের প্রাণহানি ঘটে।
