চীনে ৩০০০ বছরের পুরানো পাথরের বৃহদাকার ঘন্টা আবিস্কার
চীনের প্রতœতত্ত্ববিদরা দেশটির দক্ষিণ- পশ্চিমে অবস্থিত সিচুয়ান প্রদেশ থেকে বড়ধরনের দুটি পাথরের ঘন্টা আবিস্কার করেছেন।
তারা ধারনা করছেন এই ঘন্টা দুটি খৃস্ট পূর্ব ১৬-১১ শতকের যখন সাং রাজারা চীন শাসন করতেন। এই ধরনের পাথরের ঘন্টা আসলে এক ধরনের বাদ্যযন্ত্র যা সাং আমলে সুর সৃষ্টিতে ব্যবহার করা হতো।
সবচে’ বড় ঘন্টাটি ১১০ সে:মি: লম্বা যা সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর শহরতলি এলাকা জিনসার ধ্বংসাবশেষ থেকে আবিস্কার করা হয়েছে।
এই বিশাল ঘন্টাটি এযাবৎ আবিস্কৃত সব সাং ঘন্টাগুলোর থেকে বড় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
সাং আমলে রাজকীয় আচার-অনুষ্ঠানে এই বিশেষ বাদ্য যন্ত্র ব্যবহার করা হতো। বিশেষ করে দেবতার উদ্দেশ্যে কোনো কিছু উৎসর্গ করার সময় এই ঘন্টা বাজানো হতো।
তবে এই ধরনের বৃহৎ আকারের বাদ্যযন্ত্র বাজানোর সময় রীতিমতো প্রদর্শনীর আয়োজন করতে হতো তাতে কোনো সন্দেহ নেই।
