অপহৃত মার্কিন ছাত্রকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের বন্দুকধারীরা
ফিলিস্তিনের বন্দুকধারীরা মার্কিন এক ছাত্রকে অপহরণের কয়েক ঘন্টা পরেই পশ্চিম তীরে মুক্তি দিয়েছে।
আল-আকসা মাটার্স ব্রিগেডস দলটি নাবলুস শহর থেকে এই ছাত্রকে ইসরাইলি নাগরিক ভেবে অপহরণ করে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
মার্কিন এই ছাত্রের নাম বেঞ্জামিন ব্রাইট-ফিসবেইন।
বেঞ্জামিনকে ইসরাইলি নাগরিক ভেবে ইসরাইল সরকার ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে তাকে হত্যা করা হবে বলে অপহরণকারীরা হুমকি দেয়।
পরে অপহরণকারীরা এই ছাত্রের নাগরিকত্ব সম্পর্কে জানতে পেরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর কাছে তাকে হস্তান্তর করে।
রোড আইল্যান্ড রাজ্যের ব্রাউন ইউনিভার্সিটি আন্ডারগ্রাজুয়েট করা ছাত্র বেঞ্জামিন বলেছেন তার নাবলুস ভ্রমনের সিদ্ধান্ত ’এক বড় ভুল’।
ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনী জানায়, এই অপহরণের ব্যাপারে তারা তদন্ত শুরু করেছে।
