২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাঞ্জিনিয়ায় যাত্রীবাহী বাস নদীতে পড়ে ৫৪ জন নিহত

তাঞ্জিনিয়ার উত্তরাঞ্চলের একটি নদীতে যাত্রীবাহী একটি বাস ডুবে গিয়ে ৫৪ জনের প্রাণহানি ঘটেছে। তাঞ্জিনিয়ার পুলিশ শনিবার একথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 09:25 AM

Updated : 26 Apr 2022, 03:44 PM

পুলিশের একজন কমান্ডার জানান, বাসটি মিরিরানি থেকে আরুশা যাওয়ার পথে একটি সেতু থেকে নদীতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এই দুর্ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছে। তাঞ্জিনিয়া কর্তৃৃপক্ষ দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানতে পারেনি।

বার্তা সংস্থার খবরে জানা যায়, তাঞ্জিনিয়ায় সড়ক দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার। এর আগে গত সপ্তাহে একটি ট্রাক উল্টে গেলে ২৮ জনের মৃত্যু হয়।