শোয়ার্জনেগার মেক্সিকো সীমান্তে সৈন্য পাঠাতে রাজি হয়েছেন
ক্যালিফোর্নিয়ার গভর্ণর আরনল্ড শোয়ার্জনেগার এবং বুশ প্রশাসনের মতবিরোধের ১৭ দিন পর বৃহষ্পতিবার শোয়ার্জনেগার মেক্সিকোর সীমান্তে ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডের সেনা পাঠাতে রাজি হয়েছেন।
শোয়ার্জনেগার জানিয়েছেন, তারা এই সমঝোতায় পৌঁছেছেন যে, ক্যালিফোর্নিয়া মেক্সিকো সীমান্তে ১০০০ হাজার সেনা পাঠাবে এবং তাদের সকল ব্যয় ফেডারেল সরকার বহন করবে।
শোয়ার্জনেগার বলেন, মেক্সিকো সীমান্তে ন্যাশনাল গার্ড পাঠানোর ব্যাপারে আমি রাজি না থাকলেও দেশের সীমান্ত রক্ষার জন্য এটা প্রয়োজন ছিল।
বুশ প্রশাসন জানিয়েছে, মার্কিন এবং মেক্সিকোর সীমান্ত রক্ষার জন্য সীমান্তবর্তী এলাকায় ন্যাশনাল গার্ডের ৬০০০ হাজার সেনা পাঠানো হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১০০ কোটি ডলার ব্যয় ধার্য করা হয়েছে
