২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেরালায় সমুদ্রে মাছ ধরতে গিয়ে ২২ জেলে নিঁেখাজ- অনুসন্ধান চলছে

কেরালার বেপোর উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাইশ জন জেলে নিখোঁজ রয়েছে । বৃহস্পতিবার কেরালা পুলিশ এ কথা জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 09:32 AM

Updated : 26 Apr 2022, 03:42 PM

দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও গত ২৫ এবং ২৬ মে দুটো মাছ ধরার নৌকায় করে তারা সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল এবং এখন পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।

স্থানীয় জেলেদের অনুসন্ধান প্রচেষ্টা ব্যর্থ হলে উপকূলরক্ষীরা নিখোঁজ জেলেদের সন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে, বেপোরের মৎস ব্যবসা নিয়ন্ত্রণ কক্ষ প্রবল ঝড়ো বাতাসে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা জানিয়ে জেলেদের মাছ ধরতে দূর সমুদ্রে  না যাওয়ার জন্য অনুরোধ করেছে।

দক্ষিণ- পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর কেরালায় গত কয়েকদিনের প্রবল বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে জনজীবন অচল হয়ে পড়েছে।

ইতোমধ্যে, কেরালায় বামপন্থী গণতান্ত্রিক দলের সরকার সেখানে উপকূল এবং শহরের অভ্যন্তরে প্রবল বর্ষণ এবং খারাপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত লোকদের দুই সপ্তাহ বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন।

এছাড়া রাজ্য সরকার কেরালার বিভিন্ন জেলার কালেক্টরদের বর্ষণ প্লাবিত এই অঞ্চলে জরুরী ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছেন।