২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বার্ড-ফ্লুতে একই পরিবারের সকলের মৃত্যু: গ্রামবাসীর ধারণা যাদুর প্রভাব

ইন্দোনেশিয়ার একটি গ্রামে এক যৌথ পরিবারের সকল সদস্য বার্ড ফ্লু-তে মারা গিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 01:49 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

তবে তাদের মৃত্যুর সাথে বার্ড ফ্লু-র জন্য দায়ী অসুস্থ মুরগী বা পাখির কোন যোগসূত্র খুঁজে না পেয়ে কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসীরা এধরনের মৃত্যুকে ডাইনী বা যাদুর প্রভাব বলে বিশ্বাস করতে শুরু করেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

বার্ড- ফ্লু বিশেষজ্ঞরা এই পরিবারটির উপর প্রথম থেকেই নজর রেখেছিলেন। এ ধরনের মৃত্যুর জন্য তারা মানবদেহ থেকে মানবদেহে বার্ড-ফ্লু সংক্রমণের সম্ভাবনা খতিয়ে দেখছেন।

তবে আর কোনো গ্রামবাসী আক্রান্ত না হওয়ায় তারা এলাকাবাসীকে আতংকিত না হতে অনুরোধ জানিয়েছেন।

এই এলাকার হাঁস-মুরগী পরীক্ষা করে বার্ড-ফু¬-র ভাইরাস এইচ৫এন১ পাওয়া যায়নি।