২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাপুয়া নিউ গিনি এবং টোংগায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র টোংগা এবং পাপুয়া নিউ গিনিতে রবিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 01:50 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

স্থানীয় সময় বেলা ৪ টা ৩৬ মিনিটে টোংগার রাজধানী নুকুয়ালেফার ১৪৫ কিমি উত্তর-পূর্বে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৬.৭ ছিল বলে মার্কিন ভূ-কম্পণ জরিপ কেন্দ্র সূত্রে জানা যায়।

এছাড়া, হাওয়াই দ্বীপের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র পাপুয়া নিউ গিনির নিউ বৃটেন দ্বীপের কাছে অনুরূপ শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২। তবে এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।