ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভয়াবহ ভূমিকম্পের কয়েক সেকেন্ডের তা-বে তিন হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।
রিখটার স্কেলে ৬ দশমিক দুই মাত্রার ভূমিকম্পটি জাভার দক্ষিণাঞ্চলীয় উপকূলের ঘনবসতিপূর্ণ যুগোকর্তা নগরীতে আঘাত হানে। ভূমিকম্পের দাপটে শহরটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভূমিকম্পটি আঘাত হানার সাথে সাথে বাড়ি ঘরগুলো ধসে পড়তে শুরু করে। আতঙ্কে লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। অনেকেই ধ্বংসস্তুপের মধ্যে আটকা পড়ে।
পুলিশ জানায়, ঘটনার পর শহরের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শহরটির সাথে অন্যান্য শহরের যোগাযোগও বিচ্ছিন্ন রয়েছে।
পুলিশ আরো জানায়, ভূমিকম্পে প্রায় ২৯০০ লোক আহত হয়েছে। বহু লোক ধ্বংসস্তুপের নিচে এখনো চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট সুশিলো বামবাং য্যুধিনহো উদ্ধার কাজ চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি দুর্গত এলাকা পরিদর্শন করবেন।
রানওয়েতে ফাটল দেখা দেওয়ায় যুগোকর্তা বিমান বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
শহরটির অবস্থান মেরাপি আগ্নেয়গিরির কাছে হওয়ায় সেখানে আগে থেকেই ভূমিকম্পের হুমকি ছিলোই। এ মাসেই ভূমিকম্পের আশঙ্কায় কয়েক হাজার লোককে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
তবে ওই আগ্নেয়গিরির কারণেই ভূমিকম্প হয়েছে বলে কেউই মনে করছেন না।
স্থানীয় একজন অধিবাসী জানান, আমি বিছানার ওপর শুয়ে ছিলাম। হঠাৎ করেই প্রচ- ঝাকুনিতে পুরো বাড়ি কেঁপে উঠল। আসবাবপত্রগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ছিলো। কংক্রিটের চাইগুলোও ভেঙ্গে ভেঙ্গে পড়ছিলো। তিনি আরো জানান, গোটা শহরটাই যেন ধ্বংসস্তুপে পরিণত হয়। ছোট ও নড়বড়ে বাড়ি ঘরগুলো মাটির সাথে মিশে গেছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
বর্তমান রাজধানী জাকার্তা থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত যগোকর্তা শহরটি ছিলো দেশটির প্রাচীন রাজধানী।
স্থানীয় সূত্র জানায়, নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
স্থানীয় রেডিও জানায়, আহতের সংখ্যা এত বেশি যে তাদের চিকিৎসায় পর্যাপ্ত চিকিৎসক নেই।
অ্যাম্বুলেন্সের ঘাটতি থাকায় আহতদের বাস, লরি, ফেরিতে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা এখন মসজিদ, চার্চ ও হাসপাতালে অবস্থান করছে। আতঙ্কে তারা কেউই নিজ ঘরবাড়িতে ফিরে যেতে রাজি হচ্ছে না। হেন্দ্রা নামের একজন জানান, আমরা এখনো আতঙ্কিত। আমরা বাড়ি ফিরে যেতে রাজি নই।
প্যাসিফিক অঞ্চলে ইন্দোনেশিয়া ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ স্থান।
এরআগে ২০০৪ সালের ডিসেম্বরে ভয়াবহ ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে দেশটির উপকূলীয় অঞ্চলে কয়েক লাখ লোকের প্রাণহানি ঘটে।
