নেপালের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের ঐক্যমত
গনতন্ত্রই হোক আর মাওবাদী বিদ্রোহ দমনেই হোক - নেপালের বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ঐক্যমত রয়েছে বলে জানিয়েছে বুশ প্রশাসন।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্ন নেপালের বিভিন্ন বিষয় নিয়ে লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী শিয়াম সারানের সাথে আলোচনা করেছেন বলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান।
এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই নেপালের নতুন সরকারকে সমর্থন করতে সম্মত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
পাশাপাশি উভয় দেশই শান্তিপূর্ন রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে মাওবাদী বিদ্রোহীদের সহিংস কর্মকান্ড বন্ধ করার আহ্বান করেছে ।
