২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সিনেটে অভিবাসন আইন পাস

যুক্তরাষ্ট্রের সিনেট অভিবাসন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। এতে করে লাখ লাখ অবৈধ অভিবাসীদের সেদেশের নাগরিকত্ব পাবার পথ প্রশস্ত হয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 09:46 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

সিনেটে ৬২-৩৬ ভোটে পাস হওয়া বিলটিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়টিও অন্তর্ভূক্ত করা হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রথম থেকেই এ বিলে সমর্থন জানিয়েছিলেন। অভিবাসনের এই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্কের ঝড় উঠেছিল। এই বিতর্কের কারণে লস এনজেলস, শিকাগোসহ সর্বত্র পর্তুগীজরা রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে।

সিনেটে পাসকৃত এ বিলে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ অবৈধ অভিবাসীদের নাগরিকত্বের আবেদন করার অনুমতি প্রদানের বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি ১৫ লাখ অবৈধ অভিবাসী রয়েছে।