২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরাকের পাশে দাঁড়াতে বুশ, ব্লেয়ারের আহ্বান

 বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকের  নতুন সরকারকে পূর্ণ সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2006, 09:30 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

যুক্তরাষ্ট্র সফররত বৃটিশ প্রধানমন্ত্রী ব্লেয়ার বলেন, “ সন্ত্রাস এবং সহিংসতা বন্ধে ইরাকের শীর্ষ নেতাদের গৃহীত যে কোন পদক্ষেপে আমরা তাদের পাশে থাকবো।”

হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে তারা ইরানের পরমাণু ইস্যু নিয়েও আলোচনা করছেন।

ইরান যদি তার পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া স্থগিত করে তাহলে ইরানের জন্য পুরস্কার রয়েছে বলে জানিয়েছেন বুশ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তবে এই দুই নেতাই ইরাক থেকে সৈন্য প্রত্যাহারে কোনো সুনির্দিষ্ট সময়সীমা জানাতে অস্বীকার করেছেন।

ব্লেয়ার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে পররাষ্ট্রনীতি বিষয়ক বক্তব্য দানের পর শুক্রবার এই দুই নেতা নিজ দেশে তাদের  জনপ্রিয়তায় যে ধস নেমেছে তা পুনুরুদ্ধারের বিষয়ে আলোচনায় মিলিত হবেন।