২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালকে আর্থিক সাহায্য দেবে ভারত

নেপালের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট মোকাবেলায ভারত দেশটিকে  আর্থিক সাহায্য দেবে বলে ঘোষণা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 11:29 AM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নেপালের সাত দলীয় জোট সরকারকে সমর্থন দানের পাশাপাশি আন্তর্জাতিক দাতা সম্প্রদায়কে অর্থ সংকট কবলিত এই দেশটিকে সাহায্য দানে এগিয়ে আসতে ভারত আহ্বান জানিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এমতাবস্থায় প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালাকে সেদেশের রাজনৈতিক এবং চরম অর্থনৈতিক সংকট উত্তরণে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে।

প্রধানমন্ত্রীকে নেপালের মাওবাদী গেরিলাদের সাথে সরকারের শান্তি স্থাপনের প্রচেষ্টা স্বরুপ আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি নেপালের অর্থনৈতিক প্রেক্ষাপটের ইতিবাচক পরিবর্তনে সচেষ্ট হতে হবে বলে ভারতের উচ্চপর্যায়ের কর্মকর্তারা মনে করছেন।