২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেন ১১ সেপ্টেম্বরের হামলায় মুসাউ’র অংশগ্রহন অস্বীকার করেছেন

আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেন একটি ইসলামী ওয়েবসাইটে প্রচারিত পাঁচ মিনিটের একটি অডিও রেকর্ডে  টুইন টাওয়ার ও পেন্টাগনে হামলার জন্য একমাত্র সাজাপ্রাপ্ত জাকারিয়া মুসাউ’র ১১ সেপ্টেম্বরের হামলায় অংশগ্রহনের কথা  অস্বীকার করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2006, 01:25 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

অডিও টেপে লাদেন বলেন, ১১ সেপ্টেম্বরের হামলার জন্য ব্যক্তিগতভাবে তিনি নিজে যে ১৯ জন হামলাকারীর তালিকা করেছিলেন তার মধ্যে জাকারিয়া মুসাউ ছিল না।

মে মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্র আদালত তাদের বিচারে মুসাউকে আজীবন জেলের দন্ড প্রদান করেছে।

লাদেন আরো বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় যে ১৯ জন ছিনতাইকারীকে দায়িত্ব দেয়া হয়েছিল তার মধ্যে জাকারিয়া ছিল না, কেননা জাকারিয়া মুসাউ তখনো বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছিল।

লাদেন দাবী করেন যে, বিগত চার বছর ধরে কারাগারে আটক অবস্থায় মুসাউ’র উপর ক্রমাগত চাপ প্রয়োগের কারনেই মুসাউ এই হামলায় জড়িত থাকার স্বীকার করেছে।

মরোক্কোতে জন্মগ্রহনকারী  মুসাউ মূলত ফ্রান্সের নাগরিক। ২০০৫ সালের এপ্রিলে মার্কিন আদালত বিমান ছিনতাই করে নিউইয়র্ক এবং ওয়াশিংটনে হামলাসহ ছয়টি মামলায়  মুসাউকে দোষী সাব্যস্ত করে।