যৌথবাহিনীর বিমান হামলায় ৫০ তালেবানের মৃত্যু
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে যৌথবাহিনীর বিমান হামলায় ৫০ নিহত ও আরো ৫০ জন জন আহত হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর একজন মুখপাত্র এই হামলায় ৫০ জন তালেবানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তবে নিহত পঞ্চাশ জনের ৩০ জন নিরীহ সাধারণ নাগরিক ছিল বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।
কান্দাহার প্রদেশের একটি পাঞ্জাবী জেলার আজিজি নামক গ্রামে রোববার শেষ রাতে এই বিমান হামলার ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরে সেখানে মার্কিন বাহিনীর সাথে তালেবানদের প্রচন্ড লড়াই চলছে।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় ডাক্তাররা জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
আফগানিস্তানে মার্কিন-বৃটিশ যৌথবাহিনী জানিয়েছে তারা তালেবানদের আফগান বিরোধী সন্ত্রাসী কর্মকান্ড রুখতে এই বিমান আক্রমণ চালিয়েছে।
উল্লেখ্য, কান্দাহারের এই গ্রামটি তালেবানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
