আফগানিস্তানে সংঘর্ষে কানাডিয়ান মহিলা সৈন্য নিহত
আফগানিস্তানে সন্দেহভাজন তালিবান বিদ্রোহীর সাথে সংঘর্ষে একজন কানাডিয়ান মহিলা সৈন্য নিহত হয়েছে।
আফগানিস্তানে এ পর্যন্ত ১৬ জন কানাডিয়ান সৈন্য নিহত হয়েছে। গত জানুয়ারিতে একজন উর্ধ্বতন কূটনৈতিক নিহত হয়েছিলেন বলে বার্তা সংস্থার খবরে বলা হয়।
আফগানিস্তানে কানাডিয়ান সৈন্য ২০০৯ সাল পর্যন্ত অবস্থান করা নিয়ে সংসদে বির্তক চলাকালে সর্বশেষ এই হত্যার ঘটনাটি ঘটে।
বর্তমানে ২৩০০ কানাডিয়ান সৈন্য আফগানিস্তানে শান্তিরক্ষিবাহিনীতে অবস্থান করছে, তবে কানাডার বিরোধী দলগুলো এর বিরোধীতা করছে।
