২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ প্রজাতন্ত্র ইঙ্গুশেটিয়ায় আত্মঘাতী বোমা হামলায় উপ-স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৭ জন নিহত

রুশ প্রজাতন্ত্র ইঙ্গুশেটিয়ায় উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর  গাড়িবহরে আত্মঘাতি বোমা হামলায় বুধবার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ডিজাহব্রেইল কস্টায়েভসহ সাতজন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 01:22 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এই আত্মঘাতী হামলায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দুজন দেহরক্ষী ও অপর চারজন বেসামরিক ব্যক্তিও নিহত হন।

তবে এই চারজন বেসামরিক ব্যক্তির মধ্যে আত্মঘাতি বোমাহামলাকারী ছিল কিনা সে সম্পর্কে স্পষ্ট কিছুই জানা যায়নি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইকাজেভো একটি গ্রাম থেকে নজরান শহরের দিকে  যাচ্ছিলেন। এসময় আত্মঘাতি বোমা হামলাকারীরা একটি গাড়িতে করে পার্শ্ববর্তী  রাস্তা থেকে প্রধান সড়কে উঠে তার গাড়ি বহরে হামলা চালায়।

বিস্ফোরণে  গাড়িগুলো চুর্ণ বিচুর্ণ হয়ে গিয়েছে বলে পুলিশের একজন মুখপাত্র জানান।