পেন্টাগনে ১১ই সেপ্টেম্বর বিমান হামলার প্রথম ভিডিও চিত্র প্রকাশ
২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মার্কিন সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর পেন্টাগনে আল কায়েদার সন্ত্রাসীদের চালানো বিমান হামলার প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
আল কায়েদা আমেরিকান এয়ারলাইন্সের ৭৭ নং বিমানটি ছিনতাই করে পেন্টাগনের উপর এই হামলা চালালে ১৮৪ নিহত হয়।
পেন্টাগনের একটি নিরাপত্তা ক্যামেরার সাহায্যে ধারনকৃত ভিডিওটি ‘জুডিসিয়াল ওয়াচ’ নামক বিচার পর্যবেক্ষক দল প্রকাশের দাবী জানালে আদালত ‘ফ্রিডম অব ইনফরমেশন এ্যাক্ট’-এর অধীনে তা প্রকাশ করে।
জুডিসিয়াল ওয়াচ আশা করছে এই ভিডিও চিত্রের মাধ্যমে বিমান হামলা নিয়ে বিদ্যমান বিভ্রান্তিমূলক সকল তথ্যের অবসান ঘটাবে । খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বিশেষজ্ঞদের মতে, বিমানটিকে গুলি করে ভূপাতিত করার পর একটি মিসাইল দিয়ে পেন্টাগনে হামলা চালানো হয়।
