কৃত্রিম দুই পা নিয়ে ইঙ্গলিসের এভারেস্ট জয়
নিউজিল্যান্ডের পর্বতারোহী মার্ক ইঙ্গলিস কৃত্রিমভাবে সংযোজিত দুই পা নিয়ে এভারেস্টের চূড়ায় আরোহণ করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করলেন।
মার্ক ইঙ্গলিস (৪৭) সোমবার ৮,৮৫০ মিটার উঁচু পৃথিবীর সব্বোর্চ্চ চূড়া নামে খ্যাত মাউন্ট এভারেস্ট আরোহণ শেষে নিরাপদে বেইজ ক্যাম্প ৪-এ ফিরে আসেন। ইঙ্গলিসের স্ত্রী অ্যানি সাংবাদিকদের একথা জানান।
১৯৮২ সালে নিউজিল্যান্ডের সর্ব্বোচ্চ পর্বত মাউন্ট কুক আরোহণকালে তিনি এবং তার সঙ্গী আরোহী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েন। আত্মরক্ষার জন্য দুই সপ্তাহ তারা একটি বরফের গুহায় ছিলেন। এতে ইঙ্গলিসের দুই পা ঠান্ডায় জমে গেলে চিকিৎসকরা তার দুটি পা-ই কেটে ফেলতে বাধ্য হন।
এতবড় দুর্ঘটনাও ইঙ্গলিসকে পবর্তারোহণ থেকে ফেরাতে পারেনি। স্কি গাইড হিসেবে পরিচিত ইঙ্গলিস সিডনি প্যারা অলিম্পিকে সাইক্লিং-এ রুপার মেডেল জিতে নিয়েছিলেন।
কৃত্রিম পা নিয়ে তিনি ২০০৪ সালে তিব্বতের ৮,২০১ মিটার (২৬,৯০৬ ফুট) উচুঁ মাউন্ট চো ঔ চূড়ায় আরোহণ করেন।
তিনিই প্রথম আরোহী যিনি কৃত্রিম দুই পা নিয়ে এভারেস্টের চূড়ায় আরোহণ করলেন।
