মস্কোতে এইডস’র উপর সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে
দ্রুত বিস্তার লাভকারী মরণব্যাধি এইডস’র করাল গ্রাস থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য রাশিয়ার মস্কোতে প্রথমবারের মতো ইউরোপীয়ান ও মধ্য এশিয়ার দেশগুলোর মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জাতিসংঘ জানায়, গত বছরের পরিসংখ্যান অনুযায়ী পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ায় বর্তমানে ১৬ লাখ লোক এইডস রোগে আক্রান্ত হয়ে পড়েছে।
বিগত এক দশকের মধ্যে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এইডস আক্রান্ত রোগীদের ৭৫ শতাংশের বয়স ৩০ এর নিচে। পূর্ব ইউরোপের মধ্যে জাতিসংঘ এই দুই দেশের এইডস প্রতিরোধ, চিকিৎসা ও এইডস রোগীদের প্রতি যতেœর ব্যাপারটি একটি বিশাল চ্যালেঞ্জ হিসেবে মনে করছে।
ইউরোপের মধ্যে রাশিয়াতেই এইডস সবচেয়ে বেশি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বিগত শতকের ৮০’র দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে যখন প্রথম এইচআইভি ভাইরাস চিহ্নিত করা হয় তখন ধারণা করা হয়েছিল যে, রোগটি রাশিয়ার বাইরের দেশের মানুষগুলোর মধ্যেই বিস্তার লাভ করে থাকে।
সম্প্রতি রাশিয়ার রাজনীতিবিদরা সেদেশের কয়েকটি বেসরকারি সংস্থার এইডস বিরোধী আন্দোলনের তীব্র প্রতিবাদ করে অভিযোগ তুলেছেন যে, এসব বেসরকারি সংস্থাগুলো যৌনবৃত্তি ও মাদকের ব্যবহারকে উৎসাহিত করছে।
