ভারতে বিধানসভা নির্বাচনে বামপন্থিরা এগিয়ে
ভারতের দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনে স্পষ্টতই এগিয়ে আছে বামপন্থিরা। মাসব্যাপী ভোট গ্রহণ শেষে বর্তমানে ভোট গণনা চলছে।
ভারতের পশ্চিমবঙ্গে এ নিয়ে সপ্তমবারের মতো বিজয়ী হতে যাচ্ছে বামফ্রন্ট। কেরালায়ও এগিয়ে আছে বামপন্থিরা।
এদিকে রাইব্যারিলি'র উপনির্বাচনেও ভোট গণনা শুরু হয়েছে। সেখানে পুননির্বাচিত হতে যাচ্ছেন ক্ষমতাসীন কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। আসামেও সোনিয়া গান্ধীর দল তাদের পূর্বের অবস্থান অটুট রাখতে পারবে বলে আশা করা হচ্ছে এবং তামিলনাড়–তেও সরকার গঠনের সম্ভাবনা তাদেরই।
দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়–র ক্ষমতাসীন এআইএডিএমকে আঞ্চলিক দল ডিএমকে’র পরেই অবস্থান করছে। ডিএমকে কংগ্রেসের সাথে জোটে রয়েছে।
কংগ্রেস নেতৃত্বাধীন ভারতীয় ক্ষমতাসীন জোটকে বামপন্থিরা সমর্থন দিচ্ছে, কিন্তু রাজ্য পর্যায়ে তাদের এ সমর্থন নেই।
বিশ্লেষকদের ধারণা, কেরালা ও পশ্চিমবঙ্গে বামপন্থিদের বিজয় কংগ্রেসের জন্য বিপদ ডেকে আনতে পারে। কংগ্রেসের সাথে অর্থনৈতিক নীতির ক্ষেত্রে মতপার্থক্য রয়েছে বামপন্থিদের। বিদেশি বিনিয়োগ ও বেসরকারিকরণ বৃদ্ধির মতো বিষয়গুলোতে কংগ্রেসের প্রতি তাদের সমর্থন নেই।
