ফিলিস্তিনে তেল সংকট বাড়ছে
ফিলিস্তিনে তেল সরবরাহকারী ইসরাইলের একমাত্র প্রতিষ্ঠান সে দেশে তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ফিলিস্তিনীদের তেল সংকট ঘনীভূত হবে বলে ধারনা করা হচ্ছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষ বকেয়া বিল পরিশোধ করতে ব্যার্থ হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়।
ইসরাইলের ‘ডর এনাজির্’ নামক প্রতিষ্ঠান নব্বই দশকের মাঝামাঝি থেকে ফিলিস্তিনে পেট্রল এবং জ্বালানী সরবরাহ করে আসছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে এই প্রতিষ্ঠানের তেল সরবরাহ বাবদ ২ কোটি ৬০ লাখ টাকা বকেয়া রয়েছে।
ফিলিস্তিনে জানুয়ারীর নির্বাচনে হামাস জয়লাভ করার পর থেকে ফিলিস্তিন চরম অর্থ সংকটে পতিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন হামাসের বিজয়কে সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে চিহ্নিত করে ফিলিস্তিনে সবধরনের সাহায্য দান স্থগিত করে দেয়।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদর সাথে ফিলিস্তিনে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ না করতে ইসরাইলকে চাপ দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরের পেট্রল স্টেশনগুলো তেল সরবরাহের ক্ষেত্রে ‘রেশনিং’ ব্যবস্থা চালু করেছে। গাড়ীচালকরা এসব স্টেশন থেকে সর্বেŸাচ্চ ১০০ শেকেল বা ২৩ ডলারের তেল ক্রয় করতে পারবেন।
