২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস ও ফাতাহ দলের জঙ্গিরা তাদের আভ্যন্তরীন দ্বন্দ্বের অবসান ঘটাতে একমত হয়েছে

দুইদিন ধরে গাজা উপত্যকায় হামাস ও ফাতাহ দলের জঙ্গিদের মধ্যে বন্দুবযুদ্ধের পর উভয় দলই এই সহিংসতা বন্ধে ঐকমত প্রকাশ করেছে বলে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2006, 10:45 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

গাজায় এই সহিংসতায় পাঁচজন কিশোর-কিশোরীসহ মোট নয়জন ফিলিস্তিনি আহত হওয়ার পর হামাস ও ফাতাহ দল একে অপরকে দোষারোপ করে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এরপর হামাস সমর্থিত জঙ্গিরা ফাতাহ দলের নিহত একজন বন্দুকধারীর শবযাত্রায় হামলা চালালে ফাতাহ সমর্থিত অস্ত্রধারীরাও তাদের উপর গুলিবর্ষণ করে। এসময় তিনজন পথচারী আহত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

গাজায় ইসমাইল হানিয়া তার কার্যালয়ে উভয় দলের নেতাদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের জানান যে, তারা সহিংসতা পরিহার করতে একমত হয়েছেন।

ফিলিস্তিনি জনগণের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিক সাহায্য ঘোষণার কয়েক ঘন্টা আগেই দুই দল এই সহিংসতায় জড়িয়ে পড়ে। তবে মার্কিন আর্থিক সাহায্যের সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, এই মানবিক সাহায্যের মাধ্যমে আমরা ফিলিস্তিনিদের প্রয়োজনের ব্যাপারে কতটা সচেতন তা বোঝাতে চাইছি।