২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিলনাড়–তে কালামই সবচয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব

ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তামিলনাড়–বাসীদের কাছে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2006, 12:47 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

তামিল অধ্যুষিত এই প্রদেশে পরিচালিত এক জরিপে ১৯ শতাংশের অধিক ভোট পেয়ে তিনি সবচেয়ে প্রিয় ব্যক্তিত্বে পরিণত হলেন।

সপ্তাহব্যাপি ইন্টারনেটভিত্তিক এই জরিপে এক হাজারেরও বেশী ভোটার অংশগ্রহণ করেন। ভোটে রাষ্ট্রপতি কালাম শীর্ষ স্থানটি অর্জন করে নিলেও তার বেশ কাছাকাছি ভোট পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বিখ্যাত তামিল অভিনেতা রজনীকান্ত এবং প্রখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞ এ আর রহমান। তারা দুজনই ১৮ শতাংশ ভোট পেয়েছেন।

‘সিএনএন- আইবিএন’ অনুষ্ঠানে এই ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায় কালাম, রহমান এবং রজনীকান্তের মধ্যে তীব্র প্রতিদ্ব›িদ্ধতাপূর্ণ এক লড়াই হয়েছে।

১৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন ম্যাগসাসে পুরস্কারপ্রাপ্ত অন্যতম ক্যান্সার বিশেষজ্ঞ ভি শান্তা।

এছাড়া, চলচ্চিত্র নির্মাতা কমল হাসান এবং দাবার গ্রান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দ যুগ্মভাবে চতুর্থ স্থান লাভ করেন।