২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইটানিকের বেঁেচ যাওয়া শেষ যাত্রীর মৃত্যু

টাইটানিকের বেঁেচ যাওয়া শেষ যাত্রী লিলিয়ান গারট্রুড অসপ্লান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস-এ ৯৯ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 01:26 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

টাইটানিক ১৯১২ সালের ১৫ ই এপ্রিল প্রথম যাত্রা শুরু করার পর উত্তর আটলান্টিক মহাসাগরে বরফপ্রাচীরের সাথে ধাক্কা লেগে ডুবে যায়।

এতোদিন টাইটানিকের করুন পরিণতির একমাত্র স্বাক্ষী ছিলেন লিলিয়ান । টাইটানিক যখন ডুবে যায় তখন তার বয়স ছিল মাত্র পাঁচ বছর। তবে টাইটানিক ডুবে যাওয়ার মূহুর্তের পুরো ঘটনাই তিনি স্পষ্ট মনে করতে পারতেন।

অসপ্লান্ড তার বাবা, মা এবং চার ভাই-এর সাথে সুইডেন থেকে টাইটানিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসছিলেন। 

এই বিলাসবহুল জাহাজটি ১৫০৩ জন যাত্রী এবং নাবিক নিয়ে ইংল্যান্ডের সাউথাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করে এবং পথিমধ্যে বরফপ্রাচীরের সাথে ধাক্কা লেগে ডুবে যায়।