২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানীতে সোভিয়েত সেনাদের সমাধিফলক ভাংচুর

পূর্ব জার্মানীর লিপজিগ শহরের একটি কবরস্থানে ১৮৭ জন সোভিয়েত সেনার সমাধিপ্রস্তর অজ্ঞাত দু®কৃতিকারীরা পরিকল্পিতভাবে  ধ্বংস করে দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 02:09 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

জার্মান পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে এইসব সমাধির অনেক ফলক মাটি থেকে সম্পূর্নভাবে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

২য় বিশ্বযুদ্ধে লিপজিগ শহরে নিহত সোভিয়েত সেনাদের এই কবরস্থানে এধরনের জঘন্য কাজের জন্য পররাষ্ট্র মন্ত্রনালয় দু®কৃতিকারীদের নিন্দা জানিয়ে সমাধিফলকগুলো যত শীঘ্রই সম্ভব মেরামত করার আশ্বাস দিয়েছেন।