সুদান সরকার ও বিদ্রোহী দল দারফুর চুক্তি স্বাক্ষর করেছে
দারফুর অঞ্চলে যুদ্ধ নিরসন ও শান্তি স্থাপনের লক্ষ্যে সুদান সরকার ও প্রধান বিদ্রোহী দলের মধ্যে অবশেষে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মধ্যস্থতাকারী আফ্রিকান ইউনিয়নের নেতারা শেষ মূহুর্ত পর্যন্ত চেষ্টা চালালেও অপেক্ষাকৃত ছোট দুটি বিদ্রোহী দল এই চুক্তিতে স্বাক্ষর করেনি।
নাইজেরিয়ায় স্বাক্ষরিত এই চুক্তির অন্যতম দুটি শর্ত হলো বিদ্রোহীদেরকে তাদের দল ভেঙ্গে ফেলে সেনাবাহিনীতে যোগ দিতে হবে এবং সরকারপন্থি জানজায়িদ মিলিশিয়াদের অস্ত্রসমর্পন করতে হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিন বছর দীর্ঘ এ যুদ্ধে এপর্যন্ত দুই লক্ষ মানুষ নিহত হয়েছে ও ২০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
