২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি প্রতিষ্ঠার লক্ষে সলোমন দ্বীপপুঞ্জে অষ্ট্রেলিয়ার সৈন্য

সলোমন দ্বীপপূঞ্জের রাজধানী হোনিয়ারায় সৃষ্ট সংঘর্ষ বন্ধ ও শান্তি প্রতিষ্টার লক্ষে অষ্ট্রেলিয়ার ১৮০ জন সৈন্য ও পুলিশের একটি দল সেখানে পৌছাতে শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2006, 01:45 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

সলোমন দ্বীপপুঞ্জের সরকারের লিখিত অনুরোধে প্রেক্ষিতে অষ্ট্রেলিয়া সেখানে সৈন্য পাঠানোর  সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নিউজিল্যান্ডের শান্তিরক্ষাকারী একটি সংযুক্ত ছোট দল সেখানে আগামী বৃহস্পতিবার পৌছবেন ।

কিন্তু অত্যাধিক সৈন্যের উপস্থিতি হোনিয়ারা শহরটিতে উত্তেজনা বৃদ্ধি করতে পারে বলে ধারনা করা হচ্ছে ।

স্থানীয় যুদ্ধবাজদের সহিংস্রতা বৃদ্ধির কারনে ২০০৩ সাল থেকে প্রায় ২৮০ জন অষ্ট্রেলিয়ান-পুলিশ মোতায়েন রয়েছে আঞ্চলিক বাহিনীর অংশ হিসেবে ।