ইরানের সাথে আলোচনার সব পথ খোলা: বুশ
ইরানের পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ ঠেকাতে ইরানের সাথে খোলামেলা আলোচনায় বসতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রেসিডেন্ট বুশ মঙ্গলবার রোজ গার্ডেনে সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন। তিনি আরো বলেন , ইরানকে নির¯ী¿করণে সবধরণের আন্তর্জাতিক কূটনৈতিক পথ অনুসরণ করা হবে।
যেসব দেশ ইরানের পরমাণু ইস্যুতে শংকিত তাদের সকলের এ কর্মসূচি বন্ধে সম্মিলিতভাবে এগিয়ে আসা দরকার বলে তিনি মনে করেন।
এ লক্ষ্যে ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানীর সাথে মার্কিন কর্মকর্তারা একযোগে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
এদিকে, নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ জার্মানীর কূটনীতিকরা মস্কোতে ইরানের পরমাণু কর্মসূচী বন্ধে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে বৈঠকে মিলিত হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড বলেছে, ইরান যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী ২৮ এপ্রিলের মধ্যে পরমাণু অস্ত্র সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধ না করে তাহলে তারা বাধ্যতামূলকভাবে তা বন্ধের প্রক্রিয়া শুরু করবে।
রাশিয়া এবং চীন ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছে।
বুশ বৃহস্পতিবারে হোয়াইট হাউজে সফররত চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এর সাথে এক সাক্ষাৎকারে মিলিত হবেন। তিনি চীনের প্রধানমন্ত্রীকে ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য আহবান জানাবেন।
ইরান তার পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধ করতে অস্বীকিৃতি জানিয়ে বলেছে যে তারা শান্তি-পূর্ণ উদ্দেশ্যে পরমাণু কার্যক্রম চালিয়ে যাবে।
