ইরাকী স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসীদের সাথে সম্পর্কের কথা অস্বীকার করেছেন
ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী বায়ান জাবর সেদেশের সুন্নী মুসলমানদের উপর শিয়াদের প্রতিহিংসামূলক আক্রমণের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংযোগের কথা অস্বীকার করেছে।
একটি সাক্ষাৎকারে তিনি বলেন, সুন্নীদের হত্যাকারী ও অপহরণকারীদের অনেকেই পুলিশের পোষাক পরে সহিংসতা চালিয়ে যাচ্ছে তবে এসব আক্রমণকারীদের সাথে ইরাকের সবচেয়ে বড় শিয়া রাজনৈতিক দল নিয়ন্ত্রিত তাঁর মন্ত্রণালয়ের কোন সংযোগ নেই। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে, সুন্নী মুসলমানরা বলছে যে ইরাকী নিরাপত্তা বাহিনীর ভেতর থেকে তাদের উপর আক্রমণের মদদ দেওয়া হচ্ছে।
গত মাসের শিয়া সুন্নী দাঙ্গায় ১৩০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে মার্কিন সেনাবাহিনী জানালেও এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
