তীব্র রাজনৈতিক সংকটের মধ্যে থাইল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে
থাইল্যান্ডের ভোটাররা রোববার সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন। দেশটির রাজনৈতিক সংকট নিরসনে এই নির্বাচন সহায়ক হবে না বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা অবশ্য নির্বাচনে জয়লাভের প্রত্যাশা ব্যক্ত করেন এবং মনে করেন এই নির্বাচনে জয়লাভ তাকে অধিক ক্ষমতাশালী করে তুলবে।
অন্যদিকে সমালোচক ও বিরোধীরা তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অর্থ আত্মসাতের অভিযোগ আনেন।
তিনটি প্রধান বিরোধী দল এই নির্বাচন বয়কট করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সিনাওয়াত্রার বিরুদ্ধে আনীত অর্থ আত্মসাত এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগের কারণে নির্দিষ্ট সময়ের তিন বছর আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করলেও জনগণকে তারা অনাস্থা ভোট দেয়ার আহবান জানায়।
থাকসিন ঘোষণা দিয়েছেন, শতকারা ৫০ ভাগ ভোট না পেলে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। তার এই ঘোষণা জনগণকে তাদের অধিকার প্রয়োগে আগ্রহী করে তুলবে বলেই তার বিশ্বাস।
এবারের নির্বাচনের আলোচিত দিক হচ্ছে ক্ষমতাসীন দলের প্রার্থীকে নির্বাচিত করতে না চাইলে ব্যালট পেপারে ‘ভোট দান থেকে বিরত’ থাকার ব্যবস্থা রয়েছে।
তিনটি প্রধান বিরোধী দলের নির্বাচন বয়কট করার ফলে থাকসিনের থাই-রাখ-থাই পার্টি বহু আসনে প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই নির্বাচনে অংশ নিচ্ছে।
থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী নিুকক্ষের অধিবেশনের জন্য সংসদের ৫০০টি আসনের সবগুলোই পূর্ণ হতে হয়।
