২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৩

ইসরাইলের পশ্চিম তীরে কেদুমিম অঞ্চলের ইহুদী বসতির কাছাকাছি এক আত্মঘাতি বোমা হামলায় তিন ইসরাইলিসহ ফিলিস্তিনি আত্মঘাতি বোমা হামলাকারী নিহত হয়েছে বলে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 11:00 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

ইহুদী বসতির কাছাকাচি একটি পেট্রোল স্টেশনের কাছে সন্ধ্যার ঠিক পরেই এই বিস্ফোরণ ঘটে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আত্মঘাতি হামলাকারী গাড়িতে একা ছিল না কি আরও কেউ গাড়িতে ছিল সে সম্পর্কে পরস্পর বিরোধী খবর পাওয়া গিয়েছে। ফিলিস্তিনের ফাতাহ আন্দেলনের সাথে যুক্ত একটি চরমপন্থি সংগঠন এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে।

ইসরাইলি আল-আকসা মার্টার ব্রিগেডের একজন মুখপাত্র জানান, আত্মঘাতি বোমা হামলাকারী আহমেদ মাসহারকা  পশ্চিম তীরের হেবরোন শহর থেকে এসে এই হামলা চালায়।