দিল্লীতে বিস্ফোরকসহ হিজব-ইল-মুজাহিদীন’র আঞ্চলিক কমান্ডার গ্রেপ্তার
দিল্লী পুলিশের একটি বিশেষ ইউনিট আজাদপুর মার্কেট থেকে মঙ্গলবার বিপুল পরিমাণ বিস্ফোরকসহ হিজব-ইল-মুজাহিদীন’র আঞ্চলিক কমান্ডারকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আঞ্চলিক কমান্ডারের নাম মেহেরাজউদ্দিন (২৫)। তার বাড়ি জম্মু কাশ্মীরের বাড়গ্রামে।
পুলিশের যুগ্ম কমিশনার কার্নাল সিং জানান, মেহেরাজউদ্দিনের কাছ থেকে দুই কেজি ওজনের বিস্ফোরক দ্রব্য আরডিএক্স, একটি টাইম ডিভাইস, একটি ডেটোনেটর এবং একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও তথ্য পেতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
মেহেরাজউদ্দিন ২০০০ সালে পাকিস্তানে গিয়ে বিস্ফোরক দ্রব্যাদির উপর প্রশিক্ষণ নেয়। সম্প্রতি সে নেপাল হয়ে ভারতে ফিরে আসে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে।
