২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরাইলিরা গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনে ভোটে অংশ নিতে যাচ্ছে

ইসরাইলিরা মঙ্গলবার সেদেশের সাধারণ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। ইসরাইলের এই সাধারণ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই নির্বাচনের ফলাফল ইসরাইলের রাজনৈতিক অঙ্গনকে বদলে দিতে পারে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 10:53 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সর্বশেষ এক জরিপে এমনটাই আভাস পাওয়া গেছে যে, গুরুতর অসুস্থ ইসরাইলি প্রধানমন্ত্রী এ্যারিয়েল শ্যারনের গঠিত দল ‘কাদিমা’ই বেশির ভাগ ভোট লাভ করবে।

দেশের অস্থায়ী প্রধানমন্ত্রী, কাদিমা দলের বর্তমান কাণ্ডারি এহুদ ওলমার্ট এই নির্বাচনে বিজয়ী হলে ইসরাইলের সীমান্ত চূড়ান্ত করার অঙ্গীকার করেছেন। খবর বার্তা সংস্থার।

নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য ৩১টি দলের প্রার্থী নেতারা নির্বাচনে ব্যাপক প্রচারণা চালালেও ধারণা করা হচ্ছে তারা এবারের নির্বাচনে রেকর্ড পরিমাণ কম ভোট পাবে।

এদিকে সম্ভাব্য ফিলিস্তিনি জঙ্গি হামলা প্রতিরোধ করতে ও নির্বাচনকে সুষ্ঠু করতে ইসরাইল জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সমগ্র ইসরাইলে ৮,২৭৬টি ভোটকেন্দ্র খোলা হয়েছে যার বেশিরভাগই খোলা হয়েছে দেশের বিভিন্ন স্কুলগুলোতে।

ইসরাইলের স্থানীয় পত্রিকা ইয়েদিওথ আহরোনোথ ও মারিফ সোমবার তাদের পত্রিকায় নির্বাচনে কাদিমার ১২০টির মধ্যে মাত্র ৩৪টি আসনে জয়ী হবার ভবিষ্যৎবাণী করেছে।

জেরুজালেমে নিরাপত্তার খাতিরে দর্শণার্থীদের জন্য আল- আকসা মসজিদ প্রাঙ্গন বন্ধ করে দেয়া হয়েছে। তবে প্রার্থনাকারীদের জন্য মসজিদটি উন্মুক্ত রয়েছে।

এদিকে ফিলিস্তিন-ইসরাইলের গাজা সীমান্তে একজন সন্দেহভাজন ফিলিস্তিন জঙ্গিকে ইসরাইলি বাহিনী হত্যা করেছে বলে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী জানিয়েছে।