২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় ফেরীডুবি: অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেল ১০০ যাত্রী

কানাডার প্রশান্ত সাগরের উপকূলে বুধবার সকালে একটি ফেরী ডুবি’র ঘটনায় ফেরীর ১০০জন যাত্রী ও ক্রু অলৌকিকভাবে বেঁচে গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2006, 10:54 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

ব্রিটিশ কলাম্বিয়া নামক ১২৫ মিটারের এই ফেরীটি প্রিন্স রূপার্ট অঞ্চলের ১২৯ কি.মি দক্ষিণে গিল দ্বীপের কাছে একটি বড় প্রস্তর খন্ডের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। প্রিন্স রূপার্ট থেকে ভ্যানকুভার দ্বীপে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পতিত হবার সাথে সাথে যাত্রীদেরকে লাইফ বোটে তুলে দেওয়া হয়। তীরবর্তী আদিবাসীরা দুর্গটনা কবলিতদের আর্ত চিৎকার শুনে তাদের নিজস্ব ছোট নৌকা নিয়ে উদ্ধার কাজে এগিয়ে যায়। ফলে এক ঘন্টার মধ্যেই ফেরীটি ডুবে গেলেও সকল যাত্রী ও জাহাজের নাবিকরা অলৌকিকভাবে বেঁচে যায়।