২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকশ’ প্রার্থীর প্রার্থীতা বাতিলের পর থাইল্যান্ডে নির্বাচন অনিশ্চিত

থাইল্যান্ডে ২ এপ্রিল অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে থাই নির্বাচন কমিশন। ফলে সংসদ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 01:20 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

মোট ৯৪১ জন প্রার্থীর মধ্যে ৩২৬ জনের মনোনয়ন বাতিল করেছে থাই নির্বাচন কমিশন।

থাই একজন নির্বাচন কর্মকর্তা জানান, বেশির ভাগ, মনোনয়ন বাতিল করা হয়েছে কেননা এসব প্রার্থীরা তাদের দলগুলোতে ৯০ দিনের বেশি রাজনীতি করছেন-এটা প্রমাণে তারা ব্যর্থ হয়েছেন।

নির্বাচন কর্মকর্তারা এক সভায় মিলিত হয়ে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেন। ২ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্যতা নিয়েও সভায় আলোচনা করা হয়।

এই এক-তৃতীয়াংশ প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতার ফলে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা’র দলের প্রার্থীরা দেশের ৭০ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করার সুযোগ পাচ্ছে।

এদিকে থাইল্যান্ডের প্রধান তিনটি বিরোধী দল এই নির্বাচনকে প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী থাকসিনের পদত্যাগের দাবিতে ব্যাংককের রাস্তায় রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেছে।